
পিরোজপুর অফিস :: পিরোজপুরের ইন্দুরকানীতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার বাস্তবায়ন ও জনসম্পৃক্ততার করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা পত্তাশী ইউনিয়নের বিএনপির উদ্যোগে পত্তাশী জনকল্যাণ কলেজ মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কবির হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হেমায়েদ উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র যুগ্ম আহবায় ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য এলিজা জামাল, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফরিদ আহমেদ জিয়ানগর উপজেলা বিএনপি। এছাড়াও বক্তব্য রাখেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, পিরোজপুর জেলা কৃষক দলের সভাপতি নাসির উদ্দিন বাচ্চু প্রমুখ ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত