
প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ১২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৫, ৩:০৪ পি.এম
ইবি’র হল খুলেছে আজ

গ্রীষ্মকালীন ও ঈদুল আজহা’র ছুটি শেষে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সব আবাসিক হল আজ (১৫ জুন) সকাল ১০টা থেকে খুলে দেওয়া হয়েছে।
এছাড়া শনিবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে, গত ৩ জুন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘ ১২ দিন বন্ধ শেষে ১৫ জুন তা খোলার সিদ্ধান্ত হয়। এছাড়া ৩১ মে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও সব অফিস বন্ধ ঘোষণা করা হয়। ঈদ ও গ্রীষ্মকালীন এবং আগামী ২১ জুন থেকে সাপ্তাহিক ছুটি শেষে ক্লাস-পরীক্ষা ও সব অফিস কার্যক্রম শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, ‘হল খুলে দেয়ার বিষয়ে প্রস্তুতি সম্পন্ন। শিক্ষার্থীরা এসে তাদের একাডেমিক কার্যক্রম চালিয়ে যেতে পারবে।’
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত