
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৪:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ১১:৪২ পি.এম
ইয়াবাসহ কক্সবাজারের দুই যুবক গ্রেফতার

মোহাম্মদ ওয়াজেদ, বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে ৪১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।শনিবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বাঁশখালী থানার আওতাধীন পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফুটখালী ব্রিজ সংলগ্ন জান্নাত এগ্রো ফার্মের সামনে বাঁশখালী মেইন রোডে চেকপোস্ট পরিচালনার সময় এ অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্টে সন্দেহজনক গতিবিধির কারণে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়।এ সময় মোটরসাইকেলের সিটের নিচে কৌশলে লুকিয়ে রাখা ৪১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন জাহেদুল ইসলাম (২৪), কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা এবং মো. ইউনুছ (২৮) একই উপজেলার কলাতলী এলাকার বাসিন্দা।পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত