
দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসাবে জামালপুর জেলা ইসলামপুর থানা পুলিশ পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাবেক উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম( ৫০) কে আটক করেছে ইসলামপুর থানা পুলিশ।
মোঃ শফিকুল ইসলাম পিতা- মোঃ, জসিম উদ্দীন,সাং - মৌজা জাল্লা থানা-ইসলামপুর, জেলা- জামালপুর আটককৃত ব্যক্তিকে ইসলামপুর থানার ০৮ নং মামলা, তাং-১৭/১২/২৪ এর বিপরীতে গ্রেফতার দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত