
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১২:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৫, ৫:১১ পি.এম
ইসলামপুরে উপজেলা বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য,
মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু গ্রুপ এবং মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদ গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ নিয়ে বৃহস্পতিবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলার ফরহাদপন্থী নেতারা সংবাদ সম্মেলনে জানান, বুধবার সকালে উপজেলার মলমগঞ্জ বাজার এলাকায় তাদের চার কর্মীর ওপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুলতান মাহমুদ বাবুর অনুসারীরা অতর্কিত হামলা চালায়। আহতরা অভিযোগ করেন, সুলতান মাহমুদ বাবুর নেতৃত্বাধীন গ্রুপ পরিকল্পিতভাবে এ হামলা সংগঠিত করেছে। গুরুতর আহত শুভকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
সংবাদ সম্মেলনে শরিফুল ইসলাম খান ফরহাদ বলেন, উৎপেতে থেকে আমাদের কর্মীদের ওপর পরিকল্পিত হামলা করা হয়েছে। বিভিন্ন অনলাইন মাধ্যমে যে সংঘর্ষের খবর প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এলাকাবাসী বলছেন প্রেম ঘটিত বিষয় নিয়ে পূর্বে তাদের সাথে শত্রুতা ছিলো বর্তমান এখন রাজনৈতিক কোন দল সংঘাত সৃষ্টি হয়েছে এটা একটি দুঃখজনক ঘটনা তাই আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
অন্যদিকে ইসলামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সুলতান মাহমুদ বাবু গ্রুপের পক্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে, যা অবশ্যই দুঃখজনক। তবে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। প্রেম ঘটিত বিষয় নিয়ে পূর্বে তাদের সাথে শত্রুতা ছিলো, বিএনপির একটি বড় দল অনেক নেতা কর্মী আছে তারা ব্যক্তিগত অপরাধ করলে দল তার দায় নিবেনা।
হামলাকারীদের দ্রুত শাস্তি দাবি করছি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত