প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ৯:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৬, ৫:০৩ পি.এম
ইসলামপুরে পরিত্যক্ত ২৯৩ কেজি সরকারি চাউল উদ্ধার বিতরণ এতিমখানায়

আব্দুল আওয়াল: জামালপুরের ইসলামপুরে পরিত্যক্ত অবস্থায় ২৯৩ কেজি সরকারি চাল উদ্ধার করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সিরাজাবাদ খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে সেখানে নেওয়া হয়ে থাকতে পারে। তবে চালগুলো সেখানে কীভাবে এল, তা নিশ্চিত হওয়া যায়নি।
পরে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোহাম্মদ জুবায়েরের নির্দেশে উদ্ধার করা ২৯৩ কেজি চাল উপজেলার আশারফুল উলুম কেরাতিয়া মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
ইউএনওর পক্ষে পলবান্ধা ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী মো. শাহীন চালগুলো মাদরাসা ও এতিমখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
এ ঘটনায় সরকারি চাল পরিত্যক্ত অবস্থায় পাওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। তবে চালগুলো কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হয়েছিল কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে নিশ্চিত হওয়া যাবে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA