
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৪:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১:৪০ পি.এম
ইসলামপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শামীমের মর্মান্তিক মৃত্যু

জামালপুরের ইসলামপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শামীম (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শামীম গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি উত্তর বাড়ি এলাকার বাসিন্দা এবং স্থানীয় মরহুম মোহাম্মদ আলী মেম্বারের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে শামীম বাড়ির পাশে নদীতে মাছ ধরতে যান। সকালে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টির সাথে হঠাৎ প্রবল বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
গাইবান্ধা ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান, শামীম অত্যন্ত নম্র স্বভাবের মানুষ ছিলেন। তার এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে মরাকান্দি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত