
প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৯:২০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ৫:৫১ পি.এম
ইসলামপুর উপজেলা বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপি’র সম্মেলন সফল করার লক্ষ্যে ইসলামপুর উপজেলা বিএনপি প্রস্তুতি সভা আয়োজন করে। সভাটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (২১ আগস্ট) উপজেলা বিএনপি কার্যালয়ে। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ মিজানুর রহমান খান শাহিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল সংসদ সদস্য, ইসলামপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মোঃ সুলতান মাহমুদ বাবু। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম নবাব।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আগামী ২৩শে আগস্ট জামালপুর জেলা বিএনপি’র সম্মেলনে ইসলামপুর উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করবেন।” সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত