
ইসলামপুর প্রতিনিধি (জামালপুর)
জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাদ্য বিতরণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের ছোট ভাই, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং "ওরা এগারো জন শহীদ স্মৃতি পরিষদ"-এর সভাপতি শরিফুল ইসলাম খান (ফরহাদ)।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ইসলামপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ খাদ্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় সমাজসেবক ফরহাদ খান নিজ হাতে রোগীদের মাঝে খাবারের প্যাকেট তুলে দেন।
তিনি বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমার মানবিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবে কোনো মানুষকেই অভাবে কষ্ট পেতে হবে না।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রোগী ও তাদের স্বজনরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ফরহাদ খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত