
শনিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার, কর্মকর্তা, কর্মচারী কল্যাণ পরিষদ বগুড়া জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজার নিকট ৫ দফা দাবীতে স্মারকলিপি প্রদান করেন।
এসময় বক্তারা বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নেbogসssVaaaa জানুয়ারি থেকে প্রকল্পটির শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে সরকারী অর্থায়নে ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্য বই ও শিক্ষা সহায়ক উপকরণ মুদ্রণ ও সরবরাহ করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।
কিন্তু সরকারের ধর্ম উপদেষ্টা প্রকল্পের বিদ্যমান রাজস্ব খাতে স্থানান্তর করার আশ্বাস প্রদান করেন। উক্ত ঘোষণার বাস্তব অগ্রগতি পরিলক্ষিত হয়নি। গত ১৪ মে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ণ কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রকল্পে কর্মরত ৮৪০০০ শিক্ষক শিক্ষিকা, কেয়ারটেকার, কর্মকর্তা-কর্মচারীগণের ব্যাপক উদ্বেগ, উৎকণ্ঠা ও হতাশার সৃষ্টি হয়েছে। গত ঈদুল ফিতরেও প্রকল্পের কাউকেই বেতন-ভাতা দেওয়া হয়নি। বেতন-ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে সবাই মানবেতর জীবনযাপন করছেন। তবে ঈদুল আযহার পূর্বে তাঁদের বেতন-ভাতা প্রদান করা না হলে সারা দেশে সরকারের ভাবমর্যাদা ক্ষুন্ন হবে।
এমতাবস্থায় তারা ৫ দফা দাবী পেশ করেন। দাবী গুলোর মধ্য চলতি বছরের জানুয়ারি থেকে প্রকল্প অনুমোদন করতে হবে এবং ঈদুল আজহা'র পূর্বেই সকলের বেতন পরিশোধ করতে হবে। প্রকল্পে ৩য় থেকে ৭ম পর্যায় পর্যন্ত কর্মরত বিদ্যমান জনবলকে রাজস্ব খাতভুক্ত করতে হবে। ৭ম পর্যায় প্রকল্পের বিদ্যমান জনবলকে স্বয়ংক্রিয়ভাবে ৮ম পর্যায় প্রকল্পে স্থানান্তর করতে হবে। কেয়ারটেকার ও কর্মীদেরকে স্কেলভুক্ত করতে হবে এবং শিক্ষকদের সম্মানী ভাতা বৃদ্ধি করতে হবে।এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড অফিসার মোঃ শেরে আলম, ফিল্ড সুপার ভাইজার আব্দুল্লাহ আল মাহমুদ, মডেল কেয়ার টেকার মোঃ কামরুজ্জামান, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মোঃ শাহাদৎ হোসেন,সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, ধুনট উপজেলার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি শহিদুল ইসলাম, ফজলার রহমান, মোঃ এনামুল হক, রবিউল ইসলাম রবি, মাওলানা মাসুম রব্বানী প্রমুখ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত