
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১২:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ৩:৩১ পি.এম
ইসলামী ব্যাংকে ‘অবৈধ নিয়োগ’ বাতিলের দাবিতে শিবগঞ্জে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের ‘অবৈধ নিয়োগ ও একচ্ছত্র দখলদারত্ব’ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। মঙ্গলবার (৬ অক্টোবর) শিবগঞ্জ উপজেলার ইসলামী ব্যাংকের সামনে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলমের প্রভাবে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানান। একইসঙ্গে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের আহ্বান জানান তারা।
মানববন্ধনে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর পক্ষে শিবগঞ্জ শিল্প ও বনিক সমিতির সভাপতি ইউসুফ আলী, ব্যবসায়ী জাহিরুল কাইউম বাবর বক্তব্য রাখেন। এতে তিন শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত