
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৪:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৫, ৭:২৯ পি.এম
ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান।
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ। এ উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বুধবার (২৬) বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করে।
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহাবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, উপজেলা জামায়াতের আমির মনজুরুল হক, ঈশ্বরগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ ওবায়দুর রহমান, মহিলা বিষয় কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, সমাজ সেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, কৃষি কর্মকর্তা রিপা রাণী চৌহান, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ প্রমুখ।
অতিথিরা পায়রা উড়িয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন। এ উপলক্ষে হাসপাতাল চত্বরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে উদ্যোক্তা ও খামারীরা ৩২ টি স্টলে গবাদিপশু, পাখি, হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি প্রদর্শন করে। অতিথিরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। সবশেষে সফল উদ্যোক্তা ও খামারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত