
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ১:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৫, ৬:০৫ পি.এম
ঈশ্বরগঞ্জ বাজার সমিতির সভাপতি প্রার্থীর মতবিনিময়

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বাজার সমিতির নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন এ.কে.এম. হারুর-অর-রশিদ। তিনি ঈশ্বরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদপ্রার্থী। এসময় তিনি সাংবাদিকদের সামনে নির্বাচনী ইশতেহারও প্রকাশ করেন।
সোমবার(১৭ ফেব্রুয়ারি) বিকাল ৩ঘটিকায় ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এই মতবিনিময়ের আয়োজন করা হয়।
মতবিনিময়কালে, এ.কে.এম. হারুন-অর-রশিদ সভাপতি নির্বাচিত হলে সাধারণ ব্যবসায়ীদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরো বলেন,-“আমি যদি জয়ী হতে পারি তাহলে ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করবো। ব্যবসায় নিরাপত্তায় নতুনমাত্রা যোগ করবো। আলোক স্বল্পতা নিরসনে কাজ করবো। বাজারের প্রতিটি পয়েন্টে পয়েন্টে সিসিটিভি ক্যামেরা সংযোগ স্থাপন করবো। হটলাইন ও অভিযোগ বক্স স্থাপনের মাধ্যমে তৎক্ষনাৎ ব্যবসায়ীদের সমস্যা শোনা হবে এবং সমস্যা সমাধানে কাজ করা হবে। রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণেও কাজ করবো৷ চুরির বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স। বক্তব্য শেষে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন”।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় দুই যুগ পর ঈশ্বরগঞ্জে আগামী ২৫শে ফেব্রুয়ারি পৌর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন হতে যাচ্ছে। এতে ৪টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। যেখানে ৮৭৪ জন ভোটার ভোট প্রদান করবেন। সভাপতি পদে লড়ছেন তিনজন প্রার্থী। এতে সভাপতি পদে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ.কে.এম. হারুন-অর-রশীদ হারুন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত