
পিরোজপুর অফিস :: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির পিরোজপুর জেলা সমন্বয় সভা মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানের সভাপতিত্বে সভায় জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর, বরিশাল বিভাগীয় কর্মকর্তা ও বিভাগীয় সার্ভেল্যান্স মেডিকেল অফিসারও অংশ নেন। সভায় জানানো হয়, জেলার ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত এনসিডি কর্নারে এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার উচ্চ রক্তচাপ ও প্রায় আড়াই হাজার ডায়াবেটিস রোগী নিবন্ধিত হয়েছেন। নিবন্ধিত রোগীরা নিয়মিতভাবে এনসিডি কর্নার থেকে বিনামূল্যে ওষুধ সেবা পাচ্ছেন। এ সময় এনসিডি কর্নারের সেবা আরও রোগীবান্ধব ও কার্যকর করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। পাশাপাশি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের চিকিৎসা প্রদানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সক্ষমতা পর্যালোচনা করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত