
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৫:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৫, ২:২৫ পি.এম
উপজেলা তাঁতী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত
বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার ৭টি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় শাজাহানপুর উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা তাঁতী দলের সভাপতি রেজাউল করীম লিটনর সভাপতিত্বে এবং উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। শাজাহানপুর উপজেলার ৭টি ইউনিয়নের তাঁতী দলের নতুন কমিটির সঙ্গে উপজেলা বিএনপির পরিচয়পর্বের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দীন হারেজ তার বক্তব্যে বলেন 'বগুড়াবাসীর জন্য জিয়া পরিবারের অবদান তুলে ধরেন এবং আগামীতে বিএনপির মাধ্যমে বগুড়ার উন্নয়নে ধানের শীষে পক্ষে ভোট চেয়ে তাঁর আলোচনা শেষ করেন।'
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানি। বগুড়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের বগুড়া জেলা সিনিয়র সহ-সভাপতি আজাদুর রহমান আজাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ বিন ছোটন বলেন, বিএনপি ক্ষমতায় আসলে শাজাহানপুর উপজেলায় তাঁত, শীল্প, কল-কারখানা তৈরি করা হবে এবং তাঁতীদের উন্নয়নে কাজ করা হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলমগীর, উপজেলা বিএনপির কোষাদক্ষ ও আমরুল ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শাজাহানপুর উপজেলা তাঁতী দলের যগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শাজাহানপুর উপজেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার সোহেল, উপজেলা মৎসজীবি দলের সভাপতি ইবনে সাউদ, আমরুল ইউনিয়ন তাঁতী দলের সভাপতি রাশেদুল ইসলাম, খরনা ইউনিয়ন তাঁতী দলের সভাপতি আব্দুল হাকীম, আশেকপুর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি আতিকুর রহমান, আড়িয়া ইউনিয়ন তাঁতী দলের সভাপতি জহুরুল ইসলাম, খোট্টাপাড়া ইউনিয়ন তাঁতী দলের সভাপতি মন্জু মিয়া, মাদলা ইউনিয়ন তাঁতী দলের সভাপতি আশরাফুল ইসলাম, চোপিনগর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি আব্দুর রহমান শাহীন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত