
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রামের উলিপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজে অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ও অফিস সহায়কদের সম্মানে এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ.টি.এম. আরিফ এর পক্ষে এস এম মেহেদী হাসান সরকারি কমিশনার ভূমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম।
অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. আনিছুল ইসলাম, অফিস সহায়ক নুর হোসেন এবং অফিস সহায়ক বিমল দাসকে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক, কুড়িগ্রাম জেলা কৃষকদলের আহ্বায়ক আবু জাফর সোহেল রানা,সাবেক ছাত্রনেতা ফিরোজ কবির কাজল (সাবেক জিএস, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট)সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা এবং নগদ অর্থ তুলে দিয়ে তাঁদের দীর্ঘ কর্মজীবনের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বক্তারা তাঁদের নিষ্ঠা, সততা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং সুস্বাস্থ্য ও সুন্দর অবসরজীবন কামনা করেন।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA