উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নূর ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘটনাস্থলে মজুদ করে রাখা আনুমানিক দেড় লাখ ঘনফুট বালু জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের উত্তর নামাজের চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানাপ্রাপ্ত নূর ইসলাম ওই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল—এমন তথ্যের ভিত্তিতে দুপুরে সেখানে ঝটিকা অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনকালে নূর ইসলামকে হাতেনাতে আটক করা হয়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ঘটনাস্থলে অবৈধভাবে উত্তোলন করে মজুদ রাখা আনুমানিক এক লাখ ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান জানান, জনস্বার্থে এবং পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA