
প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ১২:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৬, ৮:২৭ পি.এম
উলিপুরে আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মহান মে দিবস ও শ্রমিক দিবস উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ মে) সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে শ্রমিক সংগঠনগুলোর কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।র্যালি শেষে উলিপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুর রহমান লিটনের সঞ্চালনায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন. উলিপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাজু, উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হায়দার আলী মিয়া, কুড়িগ্রাম জেলা কৃষক দলের ১নং যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, উলিপুর উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও মোটর শ্রমিক ইউনিয়ন, ইমারত শ্রমিক ইউনিয়ন, সিএনজি চালক, অটোরিকশা, বেবি ট্যাক্সি, মাইক্রোবাস ও দোকান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন উলিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় ট্রাক ও লরি শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদকসহ বিভিন্ন স্তরের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত