
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ১২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৫, ২:০৫ পি.এম
উলিপুরে কৃষি মেলা ২০২৫-এর সমাপনীতে পুরস্কার ও কৃষি সরঞ্জাম বিতরণ

কুড়িগ্রামের উলিপুরে ‘কন্দাল ফসল উন্নয়ন কৃষি মেলা ২০২৫’-এর সমাপনী উপলক্ষে কৃষকদের মাঝে পুরস্কার ও কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
রোববার (২৯ জুন) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। চার দিনব্যাপী এ মেলার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, উলিপুর, কুড়িগ্রাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. মামুনুর রহমান, জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুড়িগ্রাম।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
সিনিয়র মৎস্য কর্মকর্তা শামিমা আক্তার
সহকারী কৃষি কর্মকর্তা আফরোজা পারভীন রিফা
জমায়েত নেতা মাওলানা মো. তৌহিদুর রহমান
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে পুরস্কার, ফলদ ও বনজ গাছের চারা, এবং বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।
‘কন্দাল ফসলের উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করুন’ প্রকল্পের আওতায় আয়োজিত এই মেলা কৃষকদের মধ্যে নতুন কৃষি প্রযুক্তি এবং পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করছেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত