উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে অভিযান চালিয়ে ৭৪ পিস ইয়াবাসহ মো. আফজাল হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টা ৫ মিনিটের দিকে উলিপুর উপজেলার ১১ নম্বর হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে তার বসতবাড়ি থেকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশ মিডিয়া সেল জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি দল উলিপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. আফজাল হোসেনের বসতবাড়ি থেকে ৭৪ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় উলিপুরে অভিযান চালিয়ে ৭৪ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে জেলা পুলিশের আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA