
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের বজরা বাজারে মহররম উপলক্ষে আয়োজিত মেলায় দিনদুপুরে চলছে প্রকাশ্যে জুয়া খেলা। মেলাটি দুই দিনব্যাপী চললেও উলিপুর থানা শুধু প্রথম দিনের মেলা চলার বিষয়টি অবগত ছিলেন। ২য় দিনের মেলার বিষয়ে কোন তথ্য জানেন না উলিপুর থানার দায়িত্বরত ডিউটি অফিসার ও ওসি তদন্ত।
প্রথম দিনের মতো মেলায় হাজারো মানুষের ভিড় থাকলেও দ্বিতীয় দিন ব্যাপী চলা এই মেলায় আইনশৃঙ্খলা বাহিনীর ছিলো না কোন উপস্থিতি ফলে মেলায় আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন। ৭ জুলাই (সোমবার) মেলার ২য় দিন দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলার মূল আয়োজনের পাশেই বসানো হয়েছে বিভিন্ন ধরনের জুয়ার আসর। এতে এলাকার তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণির মানুষ জড়িয়ে পড়ছে নেশার মতো এই খেলায়।
জুয়া খেলার এই বিষয়ে মন্তব্য নেয়ার জন্য থানার দায়িত্বরত ডিউটি অফিসার ও অফিসার ইনচার্জ (তদন্ত)কে মুঠোফোনে বিষয়টি অবগত করা হয়। বিষয়টি অবগত করার পর পরই থানা থেকে বিষয়টি রাজনৈতিক নেতার কাছে নাম নাম্বার সহ প্রকাশ করা হয়।
এ বিষয়ে থানার দায়িত্বরত ডিউটি অফিসার জানান, বজরায় মেলা গতকাল হয়েছে। আজকে তো মেলা হওয়ার কথা না। এ বিষয়ে জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, আমি সাক্ষী দিতে নওগায় আসছি। এ বিষয়ে থানার ওসি (তদন্ত) নন্দ দুলাল জানান, আজকের মেলার বিষয়ে জানি না। তবে এখনই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে এলাকাবাসী অভিযোগ করেছেন, প্রশাসনের উদাসীনতা ও নজরদারির অভাবে প্রতিবছরই মেলার আড়ালে চলে এমন জুয়া খেলা। এতে এলাকার যুবসমাজ ধ্বংসের দিকে যাচ্ছে বলে দাবি তাদের। স্থানীয় সচেতন মহল সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এই ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত