
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ১০:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ১১:০৫ পি.এম
ঋণের বোঝা সইতে না পেরে ডাসারে ঘাস মারা ঔষধ খেয়ে কৃষকের আত্মহত্যা

মাদারীপুরের ডাসারে ঋণের বোঝা সইতে না পেরে মো: আজগর আলী হাওলাদার (৪০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। আজ শনিবার (১২ এপ্রিল) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে নিজ বাড়িতে ঘাস মারার ওষুধ খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
কাজী বাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরমোহাম্মদ হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজগর আলী তার প্রতিবেশী এবং চাচাতো ভাই। তিনি অন্যের জমিতে কৃষিকাজ করে সংসার চালাতেন। নিজের কোনো জমি-জমা ছিল না। অভাবের সংসারে ঋণের দায়ে তিনি জর্জরিত ছিলেন।
চেয়ারম্যান আরো জানান, মানসিক চাপের কারণেই আজগর আলী আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত