
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১২:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৫, ৪:১৫ পি.এম
একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

জামালপুর ইসলামপুরে একই দিনে দুইটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ঘটনাগুলো ঘটেছে শুক্রবার (২৮নভেম্বর)
রাত সাড়ে ৮টার দিকে মেলান্দহ উপজেলার চরপলিশা এলাকায় একটি কভার্ডভ্যানের সাথে সংঘর্ষে নোয়ারপাড়া ইউনিয়নের মাওলানা মোঃ আব্দুল হালিম (৫৬) ঘটনাস্থলেই মারা যান। তিনি বীর মাইজবাড়ী বালিকা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার ছিলেন এবং বিভিন্ন শিক্ষক ও ওলামা সংগঠনের দায়িত্ব পালন করতেন। তার মৃত্যুতে স্থানীয় শিক্ষক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এছাড়া বিকেল ৫টার দিকে ইসলামপুর পৌরসভার পাটনিপাড়া ব্রিজ এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত হন পৌরসভার নটারকান্দা গ্রামের মাসুম। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
দুটি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনাগুলো তদন্ত করে দেখছে।
এলাকাবাসী জানান, পাটনীপাড়া ব্রীজসংলগ্ন বাইপাস রোডটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। প্রায়ই এখানে ছোট–বড় দুর্ঘটনা ঘটে। তাদের দাবি, দ্রুত এই সড়কটির সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পথচারী ও যানবাহন চলাচলের জন্য আরও নিরাপদ করা হোক।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত