
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ৫:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৫, ২:২৫ পি.এম
একই রশিতে ঝুলে স্বামী-স্ত্রীর আত্মাহত্যা

সাভারের আশুলিয়ায় একটি রশিতে গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছেন স্বামী-স্ত্রী। তবে তারা কি কারনে আত্মহননের পথ বেঁচে নিয়েছেন তার সদুত্তর মেলেনি।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে আশুলিয়ার জামগড়ার কাঁঠালতলা এলাকার আফাজ উদ্দিনের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা থানার বড়ইতলা গ্রামের মোস্তফার ছেলে মো. শাওন ও একই জেলার পাথরঘাটা থানার জমাদ্দার বাড়ি গ্রামের শাহ-আলম মাতব্বরের মেয়ে হাফিজা। তারা দুই জনই পোশাক শ্রমিক বলে জানা গেছে।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার আফাজ উদ্দিনের ৫ তলা ভাড়া বাড়ি থেকে নিহত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। প্রায় ৫ মাস আগে এই বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে স্থানীয় 'দি রোজ ড্রেসেস' লিমিটেড কারখানায় কাজ করতেন তারা। তাদের কোন আত্মীয় স্বজনের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করা যায় নি।
বাড়িওয়ালা আফাজ উদ্দিন বলেন, শাওন ও হাফিজা প্রায় ৫ মাস আগে বাসা ভাড়া নেয়। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল না। কিন্তু কি কারনে তারা আত্মহত্যা করেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাদের ঋণ ছিল কি না তাও জানা যায় নি।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। এখানে তাদের কোন আত্মীয় স্বজনের খোঁজ পাওয়া যায় নি। যে কারনে তাদের ব্যাপারে কোন তথ্য মেলে নি। তারা দুই জনই ওই বাসায় ভাড়া থাকতেন। তাদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত