
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৫, ১১:০৫ এ.এম
এদেশে ফ্যাসিবাদ আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না- ফকরুল আলম

পিরোজপুর জেলা বিএনপি'র অন্যতম সদস্য ও নেছারাবাদ বিএনপি'র সাবেক সভাপতি মোঃ ফকরুল আলম বলেছেন, বিএনপির মূল লক্ষ্য জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করা। আমরা জিয়াউর রহমানকে ভালবাসি; লোভের জন্য দল করি না। সম্প্রতি ফ্যাসিবাদ আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে। কোনোভাবেই যদি ফ্যাসিবাদকে আবার পুর্নবাসিত করার চেষ্টা করা হয় তাহলে তাদের মুখোশ উন্মোচন করা হবে। এদেশে ফ্যাসিবাদ আওয়ামী লীগকে পূর্ণবাসন করা যাবে না। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে নেছারাবাদের সুটিয়াকাঠী ইউনিয়ন হাই স্কুল মাঠে অনুষ্ঠিতব্য বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতনের আন্দোলনে সকল শহীদ নেতা-কর্মীর আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেছারাবাদ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপি'র এই নেতা আরো বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা এবং দেশের স্থিতিশীলতা ফেরাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। এ জন্য অবিলম্বে নির্বাচন প্রয়োজন। তাই অন্তর্বর্তী সরকারকে বলব, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একইসঙ্গে চলতে পারে। তাই কেবল সংস্কারের কথা বলে নির্বাচনকে অহেতুক বিলম্বিত করবেন না। তিনি বলেন, বাংলাদেশের জনগণ এই অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী ভয়াবহ রূপ আর দেখতে চায় না। আওয়ামী মানে হচ্ছে একটি শোষণ। আওয়ামী মানে হচ্ছে একটি অভিশাপ। সেই অভিশাপ নিয়ে বাংলাদেশের মানুষ আর কখনো বাঁচতে চায় না। কারণ, বাংলাদেশের মানুষ স্বস্তি চায়, শান্তি চায়। ভবিষ্যতে তারা আর কোনো স্বৈরাচার দেখতে চায় না। ফকরুল আলম আরো বলেন, গত দেড় দশকে স্বৈরাচার আওয়ামী সরকার বাংলাদেশের মানুষের ওপরে অবর্ণনীয় জুলুম, নির্যাতন, অত্যাচার ও নিপীড়ন চালিয়েছে। বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীর নামে যেভাবে মিথ্যা ও গায়েবি মামলা দিয়েছে। তাদের ওপরে হামলা চালানো হয়েছে। দলের নেতাকর্মীদের পরিবারকে হয়রানি করা হয়েছে। স্বৈরাচার সরকারের সময়ে বিএনপির বহু নেতাকর্মীকে গুম, খুন ও হত্যা করা হয়েছে। দলের বহু নেতাকর্মী এখনও পঙ্গুত্ববরণ করে অসহায় জীবনযাপন করছে। নেছারাবাদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আক্তার হোসেন রিপনের সভাপতিত্বে ও সুটিয়াকাঠী ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব ওয়ালীউল্লাহ তালুকদারের সঞ্চালনায় এসময়ে বক্তব্য রাখেন বলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মোঃ শাহিন আহম্মেদ, আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাকির হোসেন নান্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপি'র সাবেক প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেন, পিরোজপুর জেলা যুবদলের সাবেক সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মহিউদ্দিন আহমেদ হিরন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মহসিন মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ জিয়াউল হক সজিব, সুটিয়াকাঠী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আব্দুর রহিম, পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম সাগর, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ অলিউল্লাহ হাওলাদার অলি ও সরকারি স্বরূপকাঠি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালেহ আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত