# এপেক্স ক্লাব অব লামার চার্টার সার্টিফিকেট প্রদান ও শিক্ষা সামগ্রী বিতরণ

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%8f%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%85%e0%a6%ac-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0/
- Published: 2026-11-24T17:01:03+06:00
- Author: Md. Zahid Hasan

 

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স বাংলাদেশ-এর অধীনে জেলা-৩ এর অন্তর্ভুক্ত এপেক্স
ক্লাব অব লামা’র চার্টার সার্টিফিকেট (সনদ) প্রদান ও ম্রো শিক্ষার্থীদের মাঝে শিক্ষা
সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় লামা প্রেস ক্লাব কনফারেন্স
রুমে বর্ণাঢ্যআয়োজনের মধ্য দিয়ে এপেক্স বাংলাদেশের ১৪২ নং ক্লাব হিসেবে চার্টার সার্টিফিকেট(
সনদ) লাভ করেছে সেবামূলক সংগঠন এপেক্স ক্লাব অব লামা।উক্ত ক্লাবটি বান্দরবান জেলার 
লামা উপজেলায় অবস্থিত। সমাজের মুক্ত চিন্তার মানুষ একত্রিত হয়ে দুর্গম পাহাড়ি এলাকায়
কম ভাগ্যবান মানুষের পাশে থাকার জন্য এই ক্লাবটি ২৯ ডিসেম্বর ২০২২ সালে গঠিত হয়।অনুষ্ঠানের
প্রধান অতিথি এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ স্বীকৃতিপ্রাপ্ত
ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ তৈয়ব আলী’র হাতে চার্টার সার্টিফিকেট হস্তান্তর
করেন।এ সময় দুর্গম পাহাড়ি এলাকায় পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষার্থীদের
ঝরে পড়া রোধ এবং পড়াশোনায় উৎসাহ দিতে এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান
নাসিম আহমেদ এর উদ্যোগে ম্রো সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ 
করা হয়েছে।এপেক্স ক্লাব অব লামা’র প্রেসিডেন্ট মোঃ তৈয়ব আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশ এর এনআইআরডি এপেক্সিয়ান মোঃ কামাল পাশা, এপেক্স
বাংলাদেশ এর সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান মোঃ লিয়াকত আলী, এপেক্সিয়ান মোজাম্মেল হক 
এনইএস এপেক্স বাংলাদেশ।এপেক্স ক্লাব অব লামার সাধারণ সম্পাদক এপেক্সিয়ান মোঃ আবুল হাসেম
এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এপেক্স বাংলাদেশের জেলা-৩ গভর্নর এপেক্সিয়ান
ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহসিন ও মোঃ আরাফাত চৌধুরী,জাতীয় সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ
এপেক্স ক্লাব অব লামা’র বোর্ড কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান এবং তাঁদের ২০২৬ বর্ষের
জাতীয় সভাপতির লোগো সম্বলিত পিন পরিয়ে দেন।এ সময় স্পন্সর ক্লাব এপেক্স ক্লাব অব চকরিয়া’র
সাবেক সভাপতি এপে. সাইদুল হক চৌধুরী এপেক্স ক্লাব অব লামা’র ১১ জন সদস্যকে ফুল দিয়ে
বরণ করে নেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এপেক্স বাংলাদেশ এর জাতীয় নেতৃবৃন্দ, লামা প্রেসক্লাবের
সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান,এপেক্স ক্লাব অব চকরিয়া’র প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোহাব্বত
আলী, এপেক্স ক্লাব অব লামা’র ফাউন্ডার প্রেসিডেন্ট এম. বশিরুল আলম,এপে. মোঃ সাইফুল 
ইসলাম চৌধুরী সহ এপেক্স ক্লাব অব লামা’র নেতৃবৃন্দ প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা সেবামূলক
কর্মকাণ্ডের মাধ্যমে সমাজ উন্নয়ন ও নেতৃত্বের বিকাশ ঘটানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ 
করেন এবং এপেক্স ক্লাব অব লামা’র উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

 
