
প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ৫:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৫:০০ পি.এম
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথবাহিনীর মহড়া
![]()
ইসলামপুর প্রতিনিধি, জামালপুর: জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জামালপুরে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।সোমবার ৯ ফেব্রয়ারী দুপুরে শহরের আউটার স্টেডিয়ামের সেনা ক্যাম্পে এই মহড়া আয়োজন করা হয়।
এ সময় মেজর ইমরান সাংবাদিকদের জানান, সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ সংসদ নির্বাচনে ভোটাররা যেন নিরবিচ্ছিন্নভাবে ভোট দিতে পারে সেজন্য যৌথবাহিনী কাজ করে যাচ্ছে। কোথাও কোন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
জেলার সীমান্তবর্তী দুইটি উপজেলা ব্যাতিত ৫টি উপজেলার ৪টি সংসদীয় আসনে প্রায় ৬শ সেনাসদস্য নিয়োজিত থাকবে। এ সময় সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন উপস্থিত ছিলেন। পরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত