
প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৫:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৮:০২ পি.এম
এলজি বাংলাদেশের পক্ষ থেকে উপকূলের ৭০ শিক্ষার্থীকে সাইকেল প্রদান

উপকূলীয় অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদেরকে গত ১৩ সেপ্টেম্বর শনিবার সুশীলন মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে এলজি বাংলাদেশর পক্ষ থেকে ৭০জন এতিম, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের বাই সাইকেল ও ২ জন অসহায় ব্যক্তিকে মোটর ভ্যান প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক (খন্ডকালীন) ড. আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাজী ফয়সাল-আল-আহসান, সহকারি ম্যানেজার, কর্পোরেট মার্কেটিং, এলজি বাংলাদেশ কাজী ফয়সাল -আল- আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, শ্যামনগর ও মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটির পিএইচডি গবেষক মুহাম্মদ সালাহউদ্দিন এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বক্তারা উপকূলীয় শিক্ষা সহায়তা প্রকল্পের আওতায় বাইসাইকেল ও ২টি পরিবারের কর্মসংস্থান তৈরিতে মোটর ভ্যান প্রদান করায় এলজিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, এলজি এম্বাসেডর হাবিবুল্লাহ (আল মামুন)।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত