
প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৬:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ৫:৪২ পি.এম
ঐক্যের বার্তা দিলেন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার

শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ৩টায় কুষ্টিয়া জেলা বিএনপির আয়োজনে শহরের পৌরসভা বিজয় উল্লাস চত্বরে অনুষ্ঠিত হয় এক বিশাল কর্মী সমাবেশ। সমাবেশে কুষ্টিয়া জুড়ে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। সার্বিক সঞ্চালনা ও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এবং কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
বক্তব্যে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, “আমরা চাই একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র, যেখানে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। কুষ্টিয়ার মানুষ পরিবর্তনের জন্য তৈরি।”
এ সময় আরও বক্তব্য দেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু, জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমিন রানা কানাই ও সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মাজেদ।
সমাবেশে উপস্থাপনা করেন কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন ও সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন, আবু তালেব ও আব্দুল মঈদ বাবুল, পৌর বিএনপির সাবেক আহবায়ক শওকত হাসান বুলবুল ও সাবেক যুগ্ম আহবায়ক মিলন কমিশনার।
জেলা মহিলা দলের নেত্রী কুমকুম, নিলুফা আক্তার টুকটুকি, সদর উপজেলা মহিলা দলের নেত্রী রেখা খাতুন ও রোকসানা পারভীন, সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য মাহবুব আলম বিশু, বর্তমান সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিকু ও আলমগীর হোসেনও উপস্থিত ছিলেন।
পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন ও সদস্য সচিব জিল্লুর রহমান জনি, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল বাদশা ও আশরাফুল আলম, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন, বর্তমান আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি, সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম জামির, যুগ্ম আহবায়ক মুক্তাদির রহমান, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহাগ ও সিনিয়র যুগ্ম আহবায়ক সজিব হোসেন প্রমুখ নেতৃবৃন্দ অংশ নেন।
এছাড়া সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও কুষ্টিয়া পৌরসভার ২১টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী সমাবেশে যোগ দেন।
সমাবেশে নেতারা বলেন, কুষ্টিয়ায় বিএনপি এখন আগের চেয়ে আরও সংগঠিত, ঐক্যবদ্ধ এবং আন্দোলনের জন্য প্রস্তুত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে কুষ্টিয়া হবে অগ্রণী ভূমিকার কেন্দ্রবিন্দু।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত