প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ৮:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২৬, ১:৪৬ পি.এম
ওয়াকি-টকি ও রাইফেলের এ্যামোনিশন উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার সীমান্তের পালংখালী এলাকায় অভিযান চালিয়ে ২টি ওয়াকি-টকি সেট, ১টি ফাইবার ম্যাগাজিন, ১১ রাউন্ড রাইফেলের এ্যামোনিশন, ১টি পোচ এবং ৩০ লিটার তেল উদ্ধার করেছে ৬৪ বিজিবি (উখিয়া ব্যাটালিয়ন)।১৪ আগস্ট আনুমানিক বিকেলে আঞ্জুমানপাড়া পোস্টের নিকটবর্তী এলাকায় ৩ জন সন্দেহভাজন ব্যক্তিকে বিজিবি টহল দল চ্যালেঞ্জ করে। এ সময় তাদের সঙ্গে থাকা মালামাল পানিতে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়।এ ঘটনাকে কেন্দ্র করে বিজিবির পক্ষ থেকে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA