
প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৬, ১:২০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৬:৫৫ পি.এম
কক্সবাজারের ডিসি মোহাম্মদ সালাহ উদ্দিন প্রত্যাহার,নতুন ডিসি আবদুল মান্নান

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন'কে প্রত্যাহার করা হয়েছে।তাহার স্থলে
জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব (উপসচিব) মো. আ. মান্নানকে কক্সবাজারের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আ. মান্নানকে কক্সবাজার জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হলো।জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।অপর এক আদেশে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত