প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৬, ৭:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২৬, ১১:৫৯ এ.এম
কক্সবাজার মাতারবাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান

শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে মেগা প্রকল্প পরিদর্শনে হেলিকপ্টারযোগে এসেছেন প্রধানমন্ত্রী।
আজ(রোববার) সকালে সাড়ে ১০ টায় তিনি মাতারবাড়িতে পৌঁছান।প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রী রয়েছে।প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মাতারবাড়ি এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্ধারিত এলাকায় অবস্থান নিয়েছেন।সফরকালে প্রধানমন্ত্রী মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করবেন। এ সময় তিনি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কার্যক্রম, অবকাঠামো এবং সার্বিক অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে অবহিত হবেন।এ ছাড়া মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরসহ চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতিও পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মাতারবাড়িতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্রবন্দরসহ চলমান মেগা প্রকল্পগুলো দেশের বিদ্যুৎ, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA