
প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৪:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৪:৫৫ পি.এম
কক্সবাজারে অগ্নিকাণ্ড : নাশকতার অভিযোগ

কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় শাহেরাজ মার্কেট নামের একটি বহুতল বিপণী বিতানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এ ঘটমায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।মার্কেটটিতে ইলেকট্রনিকস, হার্ডওয়্যার, মেট্রেসসহ বিভিন্ন ধরনের পণ্যের দোকান রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, রাত ১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অন্তত তিনটি ইউনিট এবং সেনাবাহিনীর দুটি টিম ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজে অংশ নেয়। স্থানীয়রাও তৎপরভাবে সহায়তা করেনপ্রত্যক্ষদর্শী খালেদ মোশাররফ জানান, “রাত সাড়ে ১১টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও অল্প সময় পরই বিকট শব্দে আবার ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতায় মানুষ দিকবেদিক ছুটতে থাকে। উৎসুক জনতার ভিড়ের কারণে ফায়ার সার্ভিসের কাজ ব্যাহত হচ্ছিল। পরে মাইকিং করে লোকজনকে সরে যেতে বলা হয়। বিদ্যুৎ সংযোগ চালু থাকায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে।কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দায়িত্বরত ফায়ার ফাইটার মহিবুল্লাহ বলেন,ঘটনার পরপরই আমাদের ৩টি অগ্নিনিবারক ইউনিট (গাড়ি) কাজ শুরু করে। সেনাবাহিনী ও পুলিশও উদ্ধার কাজে সহায়তা দিচ্ছে। রাত দেড়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এটি কোনো নাশকতামূলক ঘটনা কিনা তা নিয়েও প্রশ্ন ওঠেছে।রাত বাড়ার সঙ্গে সঙ্গে মার্কেটের ভেতরে আটকা পড়া লোকজন ও গুরুত্বপূর্ণ মালামাল সরিয়ে নিতে সেনা সদস্যরা বিশেষ অভিযান চালাচ্ছেন। পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত