
প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৬, ১:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৬:৪৯ পি.এম
কক্সবাজারে জলদস্যুর আস্তানায় নৌবাহিনীর হানা,বিপুল অস্ত্র উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)'র সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।রবিবার (১৫ সেপ্টেম্বর) ভোর রাত ৪টার দিকে উপজেলার লেমশিখালি ইউনিয়নের মাঝিরপাড়া এলাকায় নৌবাহিনীর কুতুবদিয়া কন্টিজেন্টের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করেন।নৌবাহিনী সূত্রে জানা যায়, অভিযানে শীর্ষ জলদস্যু আবু তালেব ওরফে সোনাইয়া ডাকাতের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। পরে তার বাড়ির পাশের দুটি পুকুরে বস্তাবন্দি অবস্থায় ডুবন্ত অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে,একনলা বন্দুক ১টি, তাজা কার্তুজ ৩ রাউন্ড, কিরিচ ২টি, চাপাতি ১টি, লোহার রড ১টি, হাতুড়ি ১টি এবং একটি লাঠি।অভিযানের সময় নৌবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সোনাইয়া ডাকাত পালিয়ে যায়।এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পলাতক সোনাইয়া ডাকাতকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র স্থানীয় থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত