
প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৬, ৪:০০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১০:৩৬ পি.এম
কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

শ.ম.গফুর,কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় তৈরী অস্ত্রসহ এক যুবক'কে আটক করেছে ১৪ এপিবিএন'র সদস্যরা।২৬ সেপ্টেম্বর দিবাগত রাত সোয়া ১২ টারদিকে ইরানি ক্যাম্প পুলিশের এসআই আবুল কালামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ক্যাম্প-৮ ওয়েস্ট প্রধান ব্লক-সি সাব ব্লক-এইচ-৪১ এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
এ সময় আনোয়ার সাদেক(২০) কে আটক করে তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান,সাত রাউন্ড ১২বোর শর্টগানের কার্তুজ, এবং ৯রাউন্ড ৭.৬২ রাইফেল'র গুলি উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গুলিসমূহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ধৃত আসামী'কে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।যার উখিয়া থানার মামলা নং-৬৯, তারিখ-২৬/০৯/২০২৫।এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন ১৪ এপিবিএন'র অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি সিরাজ আমিন।###
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত