
কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবি সদস্যরা সাগর পথের মানব পাচারকারী চক্রের ৫ সদস্য'কে আটক করেছে।১২ সেপ্টেম্বর(শুক্রবার) বিকাল ৩ টার দিকে এমন তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়ন(২ বিজিবি)'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।আটকরা হলেন,টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়ার সৈয়দ আলম (২৯), মো. আব্দুল্লাহ (২২), মো. রিদুয়ান হোসেন (২০), মো. নুরুল আফসার (২০) এবং মো. আব্দুল হাকিম (৪০)।লে. কর্নেল আশিকুর রহমান জানান,ধৃতরা স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় মিয়ানমার থেকে বাংলাদেশে মানব ও মাদক পাচার এবং বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়া পর্যন্ত মানব পাচারের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তিনি বলেন, গত ১০ সেপ্টেম্বর গভীর রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি'র গভীর রাত পর্যন্ত চলা অভিযানে একটি সংগঠিত পাচারকারী চক্রের শীর্ষ ৫ সদস্যকে হাতেনাতে আটক করা সম্ভব হয়।আশিকুর রহমান আরও বলেন, চলতি বছরের পরিচালিত বিশেষ অভিযান গুলোতে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের ৪৭ জনকে আটক করা হয়েছে, ২১ জন আসামি এখনও পলাতক রয়েছে। তবে চক্রের মূল হোতা এবং বাকি সদস্যদের ধরতে আরও অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে টেকনাফ ব্যাটালিয়ন। আটক ৫ জনের বিরুদ্ধে প্রচলিত আইনানুযায়ী টেকনাফ থানায় মামলা রুজুসহ হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত