নাগরিকভাবনা ডেস্ক: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান জানিয়েছেন, দেশের সিটি করপোরেশনের তালিকায় এবার অগ্রাধিকার ভিত্তিতে যুক্ত হতে যাচ্ছে কক্সবাজার। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তথ্য উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় ১৫৭ বছরের পুরানো কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে, ২০১৮ ও ২০০৮ সালের নির্বাচন নিয়ে তদন্ত হওয়া উচিত বলে জানান উপদেষ্টা।
জুলাই অভ্যুত্থানে স্নাইপার ব্যবহারের বিষয়ে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে স্নাইপার দিয়ে সেভেন পয়েন্ট সিক্স টু এমএম বুলেট ব্যবহারের অভিযোগ সঠিক নয়। প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে পুলিশই।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA