
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৯:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২৬, ৯:২৫ পি.এম
কচুয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় বিদ্যুৎ সাশ্রয়ে বিশেষ আহ্বান ইউএনও’র

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।। কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
(সোমবার) ৩০ মার্চ সকাল ১১ টায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা রক্ষার বিভিন্ন দিক ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ হায়দার,কচুয়া থানা অফিসার ইনচার্জ শফিকুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কচুয়া উপজেলা শাখা সভাপতি সরদার জাহিদ,সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ রফিকুল ইসলাম।
এছাড়াও মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,ধর্মীয় নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় কচুয়া উপজেলার চুরি ডাকাতি, সন্ত্রাসী, অনলাইন জুয়া রোধসহ জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানানো হয়। পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানানো হয়।
আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনার পাশাপাশি বর্তমানে দেশের জ্বালানি পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়। সরকারি নির্দেশনা মেনে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার পরিহার করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী হাসান বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনমতের প্রতিফলন ঘটানো হবে। একইসাথে জাতীয় সম্পদ রক্ষায় আমাদের সকলকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত