
প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৭:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৫, ৩:২১ পি.এম
কচুয়ায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাগেরহাটের কচুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮অক্টোবর) সকাল ১১ টায় কচুয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে বিজয় চত্বরের পাশে ভৈরব নদীতে মাছের পোনা অবমুক্ত ও উপজেলা চত্বরে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
এদিন বিকাল ৪ টায় বর্ণাঢ়্য র্যালি বের হয়ে কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে পথসভায় রুপ নেয়।
উক্ত পথ সভায় উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মহিউদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন,শেখ হুমায়ুন কবির, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সিকদার মসিউর রহমান মুক্তা।
এছাড়া উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুল আলিম সিকদার ডাবলু,যুবদল নেতা এমদাদুল হক মাসুদ, যুব নেতা শেখ সুজন, যুবনেতা লিয়ন শিকদার,শেখ রবিউল ইসলাম,ওবায়দুল ইসলাম, শাওন শেখ সহ যুবদলের উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত