
নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদীতে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ও অননুমোদিত রং ব্যবহার করে খাদ্য সামগ্রী প্রস্তুত করার অপরাধে 'রূপালী বেকারী'কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং জরিমানার অর্থ আদায় করেন।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কটিয়াদী বাজারে এলাকার রূপালী বেকারী অননুমোদিত ক্ষতিকর রং ও অপরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী প্রস্তুত করে আসছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায় এবং অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ বলেন, খাদ্য প্রস্তুতকারকদের ভেজাল মুক্ত ও স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য তৈরি ও বিক্রির কঠোর নির্দেশনা রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA