

কিশোরগঞ্জের কটিয়াদীতে কাজে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে মো: ফজলে রাব্বি (১৫)নামে এক কিশোর শ্রমিক। ঘটনার চৌত্রিশ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না মেলায় পরিবারে দেখা দিয়েছে চরম উৎকণ্ঠা। এ ঘটনায় ছেলেকে ফিরে পেতে কটিয়াদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করেছেন তার বাবা।
ফজলে রাব্বি কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়ন রামদি গ্রামের বাসিন্দা মোঃ আলম আকন্দ ও রুজিনা বেগম দম্পতির ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়,গত মাসের (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে বাড়ি থেকে কাজের কথা বলে বের হয়ে আর ফিরে আসেনি । এর আগে একবার বাড়ি থেকে এভাবে বের হয়ে গিয়ে আবার ফিরে এসেছিলো, তবে এবার এমন কোনো খবরও পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ কিশোরের বাবা মো: আলম আকন্দ বলেন,ইটভাটা থেকে নাস্তা খেতে এসে ১০টার দিকে ছেলেটা কোনো কিছু না বলেই বের হয়েছিল। এরপর থেকে তার মোবাইলেও যোগাযোগ করা যাচ্ছে না। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও কোনো সন্ধান পাইনি। প্রশাসনের সহযোগিতা চাই।’
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সাধারণ ডায়েরি (জিডি) গ্রহন করা হয়েছে। কিশোরকে উদ্ধারে প্রয়োজনীয় অনুসন্ধান ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত