
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৩:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২৫, ৫:৩৭ পি.এম
কটিয়াদীতে গণ অধিকার পরিষদের আলোচনা সভা

কটিয়াদী (কিশোরগঞ্জ) : ২০১৮ সালের কোটা আন্দোলন থেকে গড়ে ওঠে রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ। নুরুল হক ও তার সমমনা ব্যক্তিরা ২০২১ সালের অক্টোবরে গণঅধিকার পরিষদ নামে নতুন রাজনৈতিক দল গঠন করে। তারুণ্যের নেতৃত্ব নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারাদেশে কাজ করে যাচ্ছেন এই দলটির নেতা কর্মীরা। তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের কটিয়াদীতে কটিয়াদী গণঅধিকার পরিষদের উপকমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার (৫ই জানুয়ারী) রাত ৮টায় কটিয়াদী স্বপ্ন কুঞ্জ কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ন আহ্বায়ক হযরত আলী অভি, কটিয়াদী গণঅধিকার পরিষদের উপকমিটির সদস্য মিজানুর রহমান, সদস্য আলিউজ্জামান মহসিন,সদস্য আরমান মৃধা, জেলা যুব অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব জুনাক বিন বাদশা, কটিয়াদী উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি ইমরান খান, কটিয়াদী উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি পদপ্রার্থী রবিউল, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আশিকুর রহমানসহ কটিয়াদী উপজেলা ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত