নাঈম ইসলাম
কটিয়াদী (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কটিয়াদীতে মো: হাসান মিয়া (২৫) নামে এক প্রবাস ফেরত যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (৩১ আগস্ট) ভোর রাতে উপজেলা জালালপুর ইউনিয়নধীন চর-নোয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। আত্মহত্যার খবর পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে।
নিহত হাসান মিয়া একই গ্রামের মো: ছাইদুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে দেখে নিজ বসতঘরের বারান্দার চালের তাল কাঠের বর্গার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। সে মাদকাসক্ত ছিলো দীর্ঘদিন ধরে । হয়তো অতিরিক্ত নেশাগ্রস্থ বা পারিবারিক কোন দ্বন্দ্বে তার এই মৃত্যুর কারন হতে পারে।
এই বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলামকে মৃত্যুর বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় কোন তথ্য পাওয়া যায়নি।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA