নাঈম ইসলাম
কটিয়াদী (কিশোরগঞ্জ)
আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৮ বছর উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপের নেতৃত্বে এই র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ঢাক ঢোল বাজিয়ে ব্যানার ফেস্টুন পোস্টার নিয়ে খন্ড খন্ড মিছিল সহকারে বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ে এসে জড়ো হয়।
বেলা সাড়ে ১২ টায় বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শুরু হয়।
পরে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালী বের হয়। আনন্দ র্যালীটি কটিয়াদী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় দলীয় কার্যালয় প্রাঙ্গনে এসে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় মিলিত হয়।
এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সিনিয়র সহ-সভাপতি বাবু জহরলাল শাহ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, জসিম উদ্দিন মেম্বার, শফিকুর রহমান বাদল , যুগ্ন- সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল প্রমূখ।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA