
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১১:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৫, ২:৩০ পি.এম
কটিয়াদীতে বিনামূল্যে কৃষি প্রণোদনা পেলেন ১৭২০জন কৃষক

কিশোরগঞ্জের কটিয়াদীতে খরিপ২/ ২০২৪-২৫ অর্থবছরের উফশী রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
৩০ জুন সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্ত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভুঁইয়া। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈদুল ইসলাম ।
কর্মসূচির আওতায় ১৭২০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়। এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং তাদের কৃষি কার্যক্রমে উৎসাহিত করা লক্ষ্য রাখা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈদুল ইসলাম বলেন,সরকারি সহায়তার মাধ্যমে আমরা কৃষকদেরকে উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করতে চাই। আশা করছি এই কর্মসূচির মাধ্যমে কৃষির উন্নয়ন ঘটবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘বিনামূল্যে সার ও বীজ বিতরণের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং তাদের কৃষি কাজে উৎসাহিত করা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা। এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকরা তাদের সমস্যাগুলোও তুলে ধরেন এবং কৃষি উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত