নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ)
শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার মানোন্নয়ন ও শারীরিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের উপজেলা কার্যনির্বাহী ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা হল রুম মিলনায়তনে ‘শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার মান উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষকদের মতামত ও নাম প্রস্তাবের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। পরবর্তীতে গতকাল শনিবার রাতে কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে লোহাজুরি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শারীরিক শিক্ষা শিক্ষক জহিরুল হক জোয়ারদারকে সভাপতি এবং বৈরাগী চর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সিদ্দিকুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. শফিকুর রহমান সবুজ- আচমিতা জর্জ ইন্সটিটিউট, মো. নজরুল ইসলাম- ফেকামারা কামিল মাদ্রাসা, জেসমিন আরা- ঝাকালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, সহ-সাধারণ সম্পাদক সন্ধ্যা রানী রায়-কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার - করগাঁও উচ্চ বিদ্যালয়, অর্থ সম্পাদক হাদিউল ইসলাম- হাজেরা সুলতান উচ্চ বিদ্যালয়, ক্রীড়া সম্পাদক কুতুব উদ্দিন-মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়, প্রচার ও মিডিয়া সম্পাদক তারিকুল ইসলাম তারেক- ঝিড়ারপাড় দারুল উলুম আলিম মাদ্রাসা, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আলী আকবর- মসূয়া উচ্চ বিদ্যালয়, মহিলা বিষয়ক সম্পাদক রচনা বেগম - বনগ্রাম আনন্দ কিশোর স্কুল এন্ড কলেজ, সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুল হালিম- জালালপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA