
প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ৯:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৯:২৬ পি.এম
কটিয়াদীতে স্মৃতি হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন,মামলা তুলে নিতে পরিবারকে হুমকি
![]()
কিশোরগঞ্জের কটিয়াদীতে আলোচিত নিহত মারিয়া আক্তার স্মৃতি হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার।
শনিবার (২৬জুলাই)বিকাল ৪টায় কটিয়াদী বাসস্ট্যান্ড ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের বাবা মো: মানিক মিয়া।
লিখিত বক্তব্যে তিনি বলেন,আমার মেয়ের উপর অমানবিক নির্যাতন করে খুন করেছে। এ ঘটনাটি সবাই জানেন। আমি মেয়ে হত্যা মামলায় মোস্তাক আল মেহেদীকে ১ং আসামী করে ৫-৬জনকে অজ্ঞাতনামা করে মামলা দায়ের করি।কিন্তু হত্যার ১বছর পরেও গ্রেফতার করা হয়নি কেউ।আসামীরা বর্তমানে সমাজে প্রকাশ্যে গুরাগুরি করছে।
দীর্ঘদিন ধরেই আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছিলো।কিন্তু আমার মেয়ে বিবাহিত হওয়ায় বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় সে আমার মেয়েকে খুন করার হুমকি দেয়। পরবর্তীতে আমাদের ধারণা সে-ই আমার মেয়েকে কৌশলে আরো কয়েকজনসহ ঘর থেকে রাতে বের করে নিয়ে নির্জন স্থানে খুন করে।মেয়ে হত্যাকান্ডের বিচার চাইতে গিয়ে পড়েছি মহাবিপদে। আসামীরা মামলা তুলে নিতে আমি ও আমার পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে নানা ভাবে। এখন আমাদেরকে হত্যা করারও হুমকি দিচ্ছে। দলবলসহ আমাদেরকে নানাভাবে হুমকি দিচ্ছে। আমি ও আমার পরিবার অসহায় নিরীহ ও দরিদ্র হওয়ায় চরম বিপাকে পড়েছি। আইনশৃঙ্খলাবাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এতো বড় নৃশংস ঘটনা করার পরেও আসামীরা ধরা ছোয়ার বাইরে।কাদেরকে বাঁচানোর জন্য এমনটা করছে প্রশাসন? আমি সাংবাদিকদের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা ড. ইউনুস স্যারের কাছে জানতে চাই।আমরা আইনের কাছে মামলা করায় কি অপরাধ করে ফেলেছি?
তিনি লিখিত বক্তব্যে আরও বলেন,মামলাটি বর্তমানে পিবিআইয়ে আছে। আমি বারবার পিবিআই কর্মকর্তার সাথে যোগাযোগ করলেও তারা আমাদের গুরুত্ব দিচ্ছে না। আসামীদের ধরতে পারছে না। এক বছর হয়ে যাওয়ার পরেও মামলার চার্জশিট হয়নি।আসামীদের এক আত্মীয় পুলিশের বড় কর্মকর্তা হওয়ায় সে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে চেষ্টা করছে। আমরা সাধারণ মানুষ কি তাহলে ন্যায় বিচার পাবো না? আমরা এখন যাবো কোথায়?
প্রসঙ্গ, ২০২৪সালে ১২জুলাই কিশোরগঞ্জের কটিয়াদীতে কটিয়াদী পৌরসভাধীন হালুয়াপাড়া গ্রামে মারিয়া আক্তার স্মৃতি নামে এক গৃহবধূকে রাতে আঁধারে নৃশংসভাবে হত্যা করে এক কৃষি জমিতে ফেলে রাখে।পরেরদিন কটিয়াদী মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত