

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আচমিতা ইউনিয়নধীন পূর্বচর আজিম উদ্দিন বালিকা দাখিল মাদ্রাসায় এক বর্ণাঢ্য মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৫ নভেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার সুপার মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আচমিতা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী রহমত আলী আকন্দ,অত্র মাদ্রাসার সাবেক সভাপতি সালাউদ্দিন নবাব,শিক্ষানুরাগী মাহতাব উদ্দিন মাস্টার,শিক্ষানুরাগী আব্দুল মোতালিব মাস্টার,ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আব্দুল কাদির,ম্যানেজিং কমিটির সাবেক সদস্য জালাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার বলেন—“শিক্ষার্থী, শিক্ষক ও কমিটির সদস্যগণের সমন্বিত প্রচেষ্টাই শিক্ষা উন্নয়নের মূল চাবিকাঠি। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে মাদ্রাসার শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।
এসময় সমাবেশে শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং মাদ্রাসার শিক্ষা পরিবেশ আরও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।
উপস্থিত অভিভাবকরা এ ধরনের ফলপ্রসূ আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত