
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৫:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ২:২৪ পি.এম
কটিয়াদী মডেল থানায় ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত

নাঈম ইসলাম, কটিয়াদী(কিশোরগঞ্জ): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০জানুয়ারী) সকালে কটিয়াদী মডেল থানা প্রাঙ্গণে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
পুলিশ সুপার বলেন, পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করতে হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব অবৈধ অস্ত্র, মাদক, ইভটিজিং ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। মাদকের সঙ্গে কোনো আপস নেই জানিয়ে তিনি মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীদের বিষয়ে তথ্য দেওয়া জন্য আহ্বান জানান ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত