
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৩:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৬, ১০:৪৪ এ.এম
কদমতলীর ঘরে ঘরে তারেক রহমানের বার্তা নিয়ে সাব্বির হুসাইন বাবলু
![]()
সাদিকুল ইসলাম, বগুড়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান-কে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে এরুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কদমতলী গ্রামে এক বিশাল গণসংযোগ ও ধানের শীষের প্রচারভিযান অনুষ্ঠিত হয়েছে।
জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা সাব্বির হুসাইন বাবলুর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। শনিবার কদমতলী গ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেন নেতাকর্মীরা।
গণসংযোগকালে কদমতলী গ্রামের অলিগলি নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। সাধারণ ভোটারদের মধ্যে ধানের শীষের লিফলেট বিতরণ এবং ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে ভোট প্রদানের আহ্বান জানানো হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
প্রচারণায় সাব্বির হুসাইন বাবলুর সাথে অন্যান্যের মধ্যে অংশ নেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মাইনুর হক, এরুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিরাজুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজীব মন্ডল, সাবেক ছাত্রনেতা ও রাজশাহী বিভাগীয় মুক্তিযুদ্ধের প্রজন্মের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলী আরমান খান সিহাব, এরুলিয়া যুবদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম রাজা, ইউনিয়ন বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবু ও লালন সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন শম্পাদুল ইসলাম শাহীন, রতুল, রাফসান, আপেল, আরমান, সিফাত, রিশাদ, সুলতান, শিবলুসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
পথসভায় বাবলু বলেন, জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। ইনশাআল্লাহ, তিনি দেশের প্রধানমন্ত্রী হয়ে জনগণের সেবায় আত্মনিয়োগ করবেন।
তিনি আরও বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের প্রতিটি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের সুবিধা পৌঁছে দেওয়া হবে। বিশেষ করে আমাদের বগুড়াকে একটি আধুনিক বহুমুখী শিল্প নগরী হিসেবে গড়ে তোলা হবে, যেখানে কোনো শিক্ষিত যুবক বেকার থাকবে না।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত